ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অন্যতম কঠোর সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, এই সংঘাতে তার সরকারের অবস্থান হলো 'যুদ্ধকে না বলা'। তিনি আরও বলেন, স্পেনের জনগণও 'এই বিপর্যয়ের' ঘোর বিরোধী।
তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০৩ সালে ইরাকে চালানো আগ্রাসন বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। একইভাবে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধও কোনোভাবেই একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি সুস্থ পরিবেশ তৈরি কিংবা সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন বয়ে আনবে না।
চলমান এই সংকটকে ইঙ্গিত করে সানচেজ বলেন, "এভাবেই মানব ইতিহাসের বড় বড় বিপর্যয়ের সূচনা হয়।" তিনি আরও যোগ করেন, সরকারগুলোর কোনোভাবেই "লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে মরণখেলায় মেতে ওঠা উচিত নয়" (মূল বক্তব্যে 'রাশিয়ান রুলেট' বা জীবন বাজি রেখে জুয়া খেলার কথা বোঝানো হয়েছে)।
উল্লেখ্য, ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ার জেরে ইতোমধ্যে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!