হিমালয় কন্যা নেপালে বৃহস্পতিবার (৫ মার্চ ) জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছেন।
এএফপি বরাতে জানা গেছে, দুর্নীতিবিরোধী প্রাণঘাতী আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকার পতনের ছয় মাস পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানের পর থেকে দায়িত্ব পালন করছে অন্তবর্তীকালীন সরকার। গণতান্ত্রিকভবে নির্বাচিত সরকার গঠনের জন্য উল্লেখিত ইলেকশন পরিচালনা করা হচ্ছে। কারা সরকার গঠন করবে তা নির্ধারণ করতে ভোট দিচ্ছেন প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার।
স্থানীয় সময় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট প্রায় ১০ ঘণ্টা ধরে দেশজুড়ে হাজারো ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোট শেষ হওয়ার পরই ব্যালট গণনা শুরু হবে, তবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির কারণে চূড়ান্ত ফলাফল আসতে কিছুটা সময় লাগতে পারে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!