ডোনাল্ড ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে নতুন করে নিজের ভাবনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে তাঁর প্রশাসন চিন্তাভাবনা করছে।

মঙ্গলবার (১০ মার্চ) সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি। 

জানা যায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালির মাধ্যমে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

তবে প্রায় দশ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। তবে হোয়াইট হাউস এটি দখলের বিষয়ে চিন্তাভাবনা করছে এবং সেখানে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করেনি। তবে দেশটি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার যদি এই পথ দিয়ে চলাচল করার চেষ্টা করে, তাহলে সেটির ওপর হামলা করা হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান