মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যুদ্ধে তাদের "জড়িত হওয়া উচিত নয়"। মস্কো উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্পর্কে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই এই সতর্কবার্তা দেওয়া হলো। এদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধির এই সময়ে সোমবার ট্রাম্পের সাথে এক ফোনালাপে রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, তারা তেহরানের সাথে কোনো গোয়েন্দা তথ্য "আদান-প্রদান করছেন না"।
সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় হেগসেথকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে মার্কিন যুদ্ধমন্ত্রী বলেন, "প্রেসিডেন্ট বিশ্বনেতাদের সাথে একটি দৃঢ় সম্পর্ক বজায় রাখেন, যা আমাদের জন্য অত্যন্ত কার্যকরভাবে নতুন সুযোগ ও বিকল্প তৈরি করে।"
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে মার্কিন সেনা, জাহাজ এবং উড়োজাহাজের অবস্থান ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের মতে, আমেরিকা "রাশিয়াকে একটি বার্তা পাঠিয়েছে যে, যদি এমনটি ঘটে থাকে তবে তারা বিষয়টিকে ভালোভাবে নেবে না, এবং তারা আশা করে যে এমন কিছু ঘটছে না।" এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সপ্তাহান্তে "বিভিন্ন দিক থেকে" রাশিয়ার সাহায্য পাওয়ার কথা স্বীকার করলেও, এ বিষয়ে তার কাছে "বিস্তারিত কোনো তথ্য নেই" বলে জানান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার জানিয়েছেন, রোববার ইরানের ইসফাহানে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট জেনারেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, কাছাকাছি একটি প্রাদেশিক সরকারি ভবনে হামলার ফলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কয়েকজন কর্মী ছিটকে পড়ার কথা জানালেও, কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। হামলায় কনস্যুলেট এবং আশেপাশের আবাসিক ভবনের জানালা ভেঙে গেছে। কূটনৈতিক ও কনস্যুলার ভবনগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, "আমরা দাবি জানাচ্ছি যে, সব পক্ষ যেন কূটনৈতিক অঙ্গনের পবিত্রতাকে কঠোরভাবে সম্মান করে এবং সেখানকার কর্মীদের নিরাপত্তা, জীবন ও স্বাস্থ্যের ওপর যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকে।"
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!