মার্কিন–ইসরায়েলি হামলার মধ্যেও ‘রোসাটম’ ইরানে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন এই পারমাণবিক সংস্থার প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।
লিখাচেভ বলেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরও দুটি ইউনিট নির্মাণের চুক্তি রয়েছে রোসাটমের সঙ্গে। এর আগে প্রতিষ্ঠানটি সেখানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ১ গিগাওয়াট ক্ষমতার ইউনিট নির্মাণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর নিরাপত্তাজনিত কারণে রোসাটম তাদের কিছু কর্মীকে সরিয়ে নেয় এবং নতুন ইউনিটগুলোর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করে।
রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ জানান, প্রকল্পটিতে প্রায় ৪৫০ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে এই সপ্তাহে প্রায় ১৫০ জন কর্মী রাশিয়ায় ফিরে গেছেন। তবে তিনি বলেন, “দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্মাণ আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এখন সরে যাওয়ার সময় নয়।”
রাশিয়া ও ইরানের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মোট আটটি পারমাণবিক ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি ইউনিট নির্মিত হবে বুশেহর শহরে।
সূত্র: আল জাজিরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!