ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু   ছবি: সংগৃহীত

জল্পনা-কল্পনা শেষে জনসমক্ষে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দিনের শুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বর্তমান সংঘাত চলাকালে এই প্রথম তিনি ইসরায়েলি সাংবাদিকদের সামনে এসে কথা বললেন এবং তাঁদের প্রশ্নের জবাব দিলেন।

নেতানিয়াহুর এই অনুপস্থিতি ইদানীং বেশ নজরে আসছিল। সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হচ্ছিল এই প্রশ্ন তুলে যে, ‘বেনিয়ামিন নেতানিয়াহু কোথায়?’ তিনি মার্কিন গণমাধ্যমের সঙ্গে যেভাবে কথা বলছেন, দেশের গণমাধ্যমের সঙ্গে কেন সেভাবে কথা বলছেন না? উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে তিনি ফক্স নিউজে গিয়ে শন হ্যানিটির সঙ্গে কথা বলেছিলেন।

আজকের এই সংবাদ সম্মেলনকে কাজে লাগিয়ে তিনি ইরানের নতুন নেতৃত্বকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আয়াতুল্লাহদের উৎখাত করতে জেগে ওঠার দায়িত্ব এখন ইরানের জনগণের হাতেই। এছাড়া তিনি উত্তরাঞ্চলের পরিস্থিতি এবং লেবাননে চলমান স্থল অভিযান নিয়েও আলোচনা করেছেন। তিনি জানান, এই অভিযান লিতানি নদীর উত্তর পর্যন্ত বিস্তৃত হতে পারে। পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেছেন।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই