ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলাকালে দক্ষিণ ইরানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও সহায়তা জানাতে চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলার জরুরি ও মানবিক সহায়তা দেবে।
শুক্রবার চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "ইরানের হরমোজগান প্রদেশের ‘শাজারেহ তাইয়েবাহ’ প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে গুও বলেন, মানবিকতার চেতনা থেকে ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিতে এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে ইরানি জনগণের পাশে থাকতে চীন সর্বদা প্রস্তুত। মুখপাত্র আরও বলেন, বেসামরিক নাগরিক এবং অ-সামরিক লক্ষ্যবস্তুর ওপর যেকোনো নির্বিচার হামলার তীব্র নিন্দা জানায় চীন।
তিনি বলেন, "স্কুলে হামলা চালানো এবং শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতার নৈতিক বিবেককে মারাত্মকভাবে আঘাত করে।" এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলমান সামরিক তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে যে, লক্ষ্যবস্তু নির্ধারণে ভুলের (target error) কারণেই ইরানের ওই প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।
সূত্র : চায়না ডেইলি
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!