যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। রবিবার তাদের নিজস্ব সংবাদমাধ্যম 'সেপাহ নিউজ' ওয়েবসাইটের এক বিবৃতিতে নেতানিয়াহুর উদ্দেশ্যে রেভল্যুশনারি গার্ড জানায়, “আমরা সর্বশক্তি দিয়ে তাকে ধাওয়া করা ও হত্যার চেষ্টা অব্যাহত রাখব।”
বর্তমান শাসকগোষ্ঠীর পতন চেয়ে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে এই সংঘাতের সূচনা করেন।
ইরানের সাথে যুদ্ধের প্রথম দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি; যিনি দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ শাসন করেছেন। তার মৃত্যুর পর এখন স্থলাভিষিক্ত হয়েছেন তারই মেজ ছেলে মোজতবা খামেনি।
চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহুও একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “আমি এই সন্ত্রাসী সংগঠনের কোনো নেতার নামে জীবন বীমা পলিসি খুলতে যাব না।” (অর্থাৎ, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই)।
সূত্র : দা গার্ডিয়ান
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!