ইরান-ভিত্তিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে সকল মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়ানোর সম্ভাব্যতা বিবেচনায় এই সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো একটি বার্তায় সব দূতাবাসকে জরুরি কার্যক্রম কমিটি (ইমার্জেন্সি অ্যাকশন কমিটি—ইএসি) আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলো বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে এবং হুমকি চিহ্নিত, পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে। এই নির্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষর করেছেন।
সাম্প্রতিক ঘটনায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে ইরান এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। এর প্রভাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ এবং নাগরিকদের নিরাপদে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলায় দূতাবাসের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কানাডার টরন্টো ও নরওয়ের অসলোতে মার্কিন কনস্যুলেট ও দূতাবাসের বাইরে হামলার ঘটনা ঘটেছে।
বার্তায় আরও জানানো হয়েছে, ইরাকের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ২৯২টি হামলা চালিয়েছে। কিছু ক্ষেত্রে সশস্ত্র ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে মার্কিন নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। এছাড়া, ইসরায়েলে একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যদিও বিস্ফোরণ হয়নি।
পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশনা মধ্যপ্রাচ্যে চলমান হুমকি মোকাবেলায় সতর্কতার জন্য জারি করা হয়েছে, যা বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!