রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যেকোনো সম্পৃক্ততা সরাসরি অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পাশাপাশি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের (৪ এপ্রিল) এই হামলা সম্পর্কে আইআরজিসি দাবি করেছে, ইরানের ভাবমূর্তি নষ্ট করতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে ফাটল ধরাতেই ইসরায়েল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করে বলা হয়, এটি 'নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ।'
আইআরজিসি প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেছে, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় হলো যুক্তরাষ্ট্র-জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির ও অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা।
এদিকে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, 'সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়' দূতাবাসে সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বললেও বাস্তবে পরিস্থিতি ছিল অনেক বেশি গুরুতর। ওই আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভেতরে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইআরজিসি এই প্রতিবেদনেরও নিন্দা জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!