আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির রাজধানী কাবুলে একটি ঘর ধসে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেল এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৮। এটির গভীরতা ছিল ১৮৬ কিলোমিটার।
মার্কিন সংস্থা দ্যা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাদাখশানের উত্তর-পূর্ব প্রদেশ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান শনিবার (৪ এপ্রিল) এই ঘটনার সত্যতা যাচাই করেন।
ওই পরিবারের একমাত্র জীবিত হিসেবে ২ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!