কনটেন্ট ক্রিয়েটর
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।   ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন তাকে প্রথমে আটকে রাখে। পরে খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা ফাহিমকে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, জুলাই মাসের কিছু ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।