সাবেক সেনা কর্মকর্তা ,আফজাল নাছের ,রিমান্ড
সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে।   ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেলে গ্রেফতারের পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানিতে আসামিপক্ষ তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন জানায়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বয়স্ক হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দিয়েছিলেন আফজাল নাছের।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।