শেরপুর, বগুড়া, ইসি
নির্বাচন কমিশন।   ছবি: আরটিএনএন

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ এপ্রিল।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আর প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ। ভোট ৯ এপ্রিল।

‎এদিকে, বগুড়া-আসনে পোস্টাল ভোট হবে না বলে জানান ইসির সিনিয়র সচিব।  

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

‎এছাড়া গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।