মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সেখানে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা–সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে সরকার। দূতাবাসগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের চাকরি ও বসবাসের বৈধতা নিশ্চিত করতে দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইতোমধ্যে ভিসার এক্সটেনশন বিষয়ে আশ্বাস মিলেছে।
তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের স্বার্থরক্ষায় সরকারের প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। এই সরকার জনগণের সরকার—তাই দেশের নাগরিকদের সুরক্ষা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচিত সরকার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষ্য হলো, যেন কোনো ধরনের সংকট সৃষ্টি না হয় এবং সামগ্রিক পরিস্থিতি টেকসইভাবে স্বাভাবিক রাখা যায়।
জ্বালানি খাতে বৈচিত্র্য আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। এ ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও সমন্বয় করা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহায়তা পাওয়া যায়।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার দেশের নাগরিকদের সুরক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!