গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৩৭টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৪১১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৯টি বাস, ১৫টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ৩১৩টি মোটরসাইকেলসহ মোট ৭৫৯টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৬২৭টি গাড়ি ডাম্পিং ও ৩২৬টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!