আবহাওয়া অধিদপ্তর, তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য পূর্বাভাসটি দেওয়া হয়। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। 

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সারাদেশের আবহাওয়া নিয়ে একটি পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।