আজ ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আবার ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই কম তাপমাত্রা প্রভাব আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও শীত আরও অনুভূত হবে।
শীতের এই মৌসুমে দেশের উত্তরাঞ্চলে ঠান্ডার প্রকোপ থাকলেও রাজধানীতে এখনই বড় ধরনের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল একই এলাকায় ছিল ৭.৫ ডিগ্রি তাপমাত্রা। টানা সাত দিন ধরে তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা জায়গা হিসেবে এগিয়ে আছে। সোমবার ৮.৪ ডিগ্রি এবং রোববার ৭.৩ ডিগ্রি ছিল
দিনাজপুরে আজ (১৪-০১-২০২৬) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৮২ শতাংশ। গেল ৪ জানুয়ারি রাত থেকে এ জেলার উপর বহমান শৈতপ্রবাহটি ১২ তারিখ রাত হতে প্রশমিত হয়েছে।
সারাদেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যান্য প্রান্তের আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহ কবলিত জেলাগুলো ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!