বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীতে অবস্থিত তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উভয় নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপাচার্য তাঁদের দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ অন্যান্যরা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতির গুরুত্বপূর্ণ দুই নেতার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!