ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ ও তীব্র আকার ধারণ করছে, ফলে চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা আগের রাতেই ঢাকা থেকে রওনা দেন। কিন্তু টাঙ্গাইলে পৌঁছাতেই সময় লেগে গেছে ৭ থেকে ৮ ঘণ্টা। কবে নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারবেন, সে বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যানজট স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!