ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে অফিস-ব্যাংক-আদালত,  ঈদের ছুট, ঈদের ছুটি শেষ, ঈদ,
অফিস, আদালত খুলতে আগামী মঙ্গলবার হতে।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। তাই টানা সাতদিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার পুনরায় খোলা হবে।

দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত শনিবার (২১ মার্চ)। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ সাতদিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ঈদের পর মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। পাশাপাশি ব্যাংক-বিমা, শেয়ারবাজার এবং বেসরকারি প্রতিষ্ঠানও স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এছাড়া ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি থাকায় অনেকে ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত অফিস থেকে দূরে থাকবেন। ফলে পুরোপুরি কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লাগবে।

আগের বছরগুলোতে দেখা গেছে, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়া তেমন ব্যস্ত থাকে না। কর্মীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে বেশি সময় দেন। একইভাবে ব্যাংকপাড়াতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন সীমিত থাকে।

এছাড়া সংবাদপত্রের কর্মীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তাদের এই ছুটি ঘোষণা করেছিল। তাদের ছুটিও সোমবার শেষ হচ্ছে।

আরবিএ/আরটিএনএন