ঈদের ছুটির কারণে পেট্রল পাম্পে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। পে-অর্ডার করতে ব্যাংক বন্ধ থাকায় ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব হয়নি, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির।
তিনি জানান, ঈদের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার ব্যাংক খোলার পর পাম্পে তেল সরবরাহ আবার স্বাভাবিক হবে। পাম্প মালিকরা জানান, ঈদের আগে রেশনিং পদ্ধতি চলছিল। রেশনিং তুলে নেওয়ার পর ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার ছাড়া তেল উত্তোলন সম্ভব হচ্ছে না।
সরকার ৬ মার্চ থেকে জ্বালানি বিক্রিতে রেশনিং চালু করলেও ১৫ মার্চ তা বাতিল করে। তবে সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি এবং টানা ছুটির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করেছেন, নিরাপত্তার কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংক খোলার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!