কমছে সবজির দাম, বাজারে ক্রেতাদের স্বস্তি, বাজার, কাঁচা বাজার, সবজির দাম করেছে, আজকের সবজির দাম, সবজির দাম কম, সরবরাহ ঠিক থাকলেও ক্রেতা নেই, ক্রেতা নেই, ক্রেতা সংকট, ক্রেতা কম,
সবজির দাম কমেছে আজকে।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। জোগান থাকলেও ক্রেতার আনাগোনা কম থাকায় নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কমতে শুরু করেছে। বিশেষ করে লেবু ছাড়া বাকি সবজি কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ) মগবাজার, মালিবাগ, রামপুরা ও অন্যান্য কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, শসা ৬০ টাকা কেজিতে কেনা যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, টমেটো মিলছে ৪০ টাকায়, কাঁচামরিচ ১২০ টাকায়। দেশি শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, বেগুনের দাম ১০০ থেকে কমে ৮০ টাকা, পটল ও করলা ৬০-৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

রসুন ২২০ টাকা, আদা ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত। পেঁয়াজের দাম ৬০-৭০ টাকার থেকে কমে ৩৫-৪০ টাকায় নেমেছে। আলুর দামও কেজিপ্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় এসেছে। গাজর, শাক, সজনে, কচুর লতি, ঢেঁড়শ ও মিষ্টি কুমড়ার দামও স্বস্তিদায়ক কমেছে।

বাজারের বিক্রেতারা জানান, নতুন সরবরাহ বেড়েছে কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকায় দাম কমেছে। অতিরিক্ত দাম বাড়া যেমন ক্ষতিকর, তেমনি দ্রুত দাম কমে যাওয়াও কৃষকদের জন্য ভালো নয়। এজন্য একটি ন্যায্যমূল্য বজায় থাকা উচিত।

বিক্রেতা আলমগীর বলেন, রমজানে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছিল, কিন্তু ঈদের পরে ক্রেতা কমায় শসা, বেগুন, পেঁয়াজ, আলু এবং টমেটোর দাম কমেছে, ফলে বাজারে স্বস্তি দেখা দিয়েছে।

আরবিএ/আরটিএনএন