এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার, এক এগারো, জেনারেল মাসুদ, মাসুদ, মাসুদ উদ্দিন চৌধুরি, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরি, জাতীয়, জাতীয় পার্টি, জাপা, বিজিপি, বিজেপি,
জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরি।   ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত তিন তারকা সেনা কর্মকর্তা জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি, শুধু উল্লেখ করেন যে তার বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেনারেল মাসুদ ২০০৭ সালের ‘এক-এগারো’ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আলোচনায় আসেন। সে সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি ছিলেন এবং পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং পরবর্তীতে ২০১১ সালের জুন পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল ছিলেন।

পরবর্তীতে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঁইয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

আরবিএ/আরটিএনএন