বিদেশি যাকাতের অর্থ নিজেদের নামে ব্যবহার করছে একটি দল: এ্যানি, বিএনপি, জামায়াত, এ্যানি, শহীদউদ্দীন এ্যানি, পানিসম্পদমনত্রী, জাতীয়,
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।   ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বিদেশ থেকে আসা যাকাতের অর্থ নিজেদের তহবিল হিসেবে প্রচার করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে দেশে উল্লেখযোগ্য পরিমাণ যাকাতের অর্থ আসে। তবে একটি দল সেই অর্থ নিজেদের বলে দাবি করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং ঈদকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করেছে। তিনি এই কর্মকাণ্ডকে অসত্য, মিথ্যাচার ও গোপন রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন।’

শহীদউদ্দীন আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা একটি নির্দিষ্ট দলের কৌশলের অংশ। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় নারী ভোটারদের প্রভাবিত করতে ভুয়া তথ্য ছড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে জনগণ এখন তা বুঝতে পারছে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি করতে হলে ব্যয় করার মানসিকতা থাকতে হবে; রাজনীতিকে আয়ের উৎস হিসেবে ভাবা উচিত নয়। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে ছাত্ররাজনীতির সঙ্গে কোনো ধরনের আর্থিক সুবিধা যুক্ত করার সুযোগ থাকবে না বলেও জানান তিনি। পাশাপাশি, তারেক রহমানের নেতৃত্বে এমন কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন, যা জনগণের উপকারে আসবে।’

আরবিএ/আরটিএনএন