ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকাল ৯টায় সচিবালয়ে এসে দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী। রাত ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।
আতিকুর রহমান রুমন জানান, অফিসে পৌঁছেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন।
এছাড়া রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে দিনটি ছিল অত্যন্ত কর্মব্যস্ত।
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ কেবল একটি দিনের কর্মসূচি নয়, বরং দেশের প্রতি একজন রাষ্ট্রনায়কের দায়বদ্ধতার প্রতিফলন।
ঈদের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর এই টানা কর্মব্যস্ততা রাষ্ট্র পরিচালনায় তাঁর অঙ্গীকারের প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!