২২ ক্যারেট,স্বর্ণের দাম,২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেট সোনার দাম ২,৪৪,৭১১ টাকা। ২১ ক্যারেট ২,৩৩,৫৭২ , ১৮ ক্যারেট ২,০০,২১৩ এবং সনাতন পদ্ধতি ১,৬৩,০৬৩ টাকা মূল্য নির্ধারণ করা হয়। 

স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার দাম বাড়ানো এবং ২১ বার কমানো হয়।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৫৬১ ডলার উঠেছে।

এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।