দেশে হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী।
দেশে হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী।   ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হঠাৎ হামের প্রাদুর্ভাব এমনভাবে এসেছে যে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এই কথা বলেন।

এর আগে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আগামী রোববার (৪ এপ্রিল) থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম কার্যকর হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা শুরু করতে যাচ্ছি। ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এ ধরনের কার্যক্রম চালানো হয়নি।”

তিনি আরও জানান, রোববার থেকে ফিল্ড লেভেলে ভ্যাকসিন বিতরণ শুরু হবে। এর জন্য আগামী দুইদিনে প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম সরবরাহ করা হবে। ইতোমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিসেফের মাধ্যমে টিকা ক্রয়ের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হবে।