কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারি করেন।
সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।
এদিন সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, বিদ্যুৎমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার অভিযোগে সকালে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। তিনি জানান, এ মামলায় তিনি বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটি তদন্তের জন্য পাঠিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!