প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক গবেষক
ড. মো. শাকিরুল ইসলাম খান।   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
 
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. শাকিরুল ইসলাম খানকে (শাকিল) সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কোনো কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না তিনি। এ ছাড়া, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।