দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও তাপপ্রবাহের আভাস রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম কিছুটা কমতে পারে।
শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় কমে আসতে পারে।
এদিকে আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ পরিস্থিতিতে তাপপ্রবাহ কমে আসার পাশাপাশি দেশের কিছু অঞ্চলে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!