দেশের চলমান জ্বালানি সংকটকে ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর প্রভাব ইতোমধ্যেই পণ্য, খাদ্যদ্রব্য এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় পড়ছে। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব ইতোমধ্যেই পড়েছে।’
তিনি উদাহরণ দিয়ে জানান, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি, তবে এই পরিস্থিতি কতদিন ধরে রাখা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মন্ত্রী জানান, সরকার জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় ধরে ভর্তুকি দিয়ে গেলে তা সরকারি তহবিলের ওপর বড় চাপ তৈরি করবে।
‘একপর্যায়ে এই চাপ বহন করা কঠিন হয়ে পড়বে, আর এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে,’ বলেন তিনি।
এ সময় সরকার বাস্তবতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান অর্থমন্ত্রী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!