জাতীয় সংসদের অধিবেশনে জামায়াত আমির বক্তব্য দেয়ার সময় মাইক বন্ধ করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।
সংসদে কথা বলার সুযোগ পেয়ে জামায়াত আমির বলেন, তাঁর আগে যে সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, তিনি অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এ কথা বলার কিছুক্ষণ পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।
এ সময় স্পিকার বলেন, কোনো সংসদ সদস্য মিথ্যা তথ্য দিয়েছেন কি না সেটি তিনি নিজেই দেখবেন। পরে জামায়াত আমিরকে আর বক্তব্য চালিয়ে যেতে দেওয়া হয়নি।
ঘটনাটি নিয়ে সংসদে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!