জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। নতুন বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ বিল পাস হয়।
আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেন, গুম সংক্রান্ত আইনের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হওয়ার জন্য আইনটি যাচাই-বাছাই করা হবে।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার আরমানের প্রতি সমবেদনা জানাই। যারা গুম হয়েছেন, তারা আমার স্বজন, ভাই, বোন, আত্মীয়। কিন্তু বিরোধী দল আইনটি নিয়ে হইচই করছেন, সম্ভবত তারা আইনটি ভালো করে পড়েননি।
আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে, তা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার হবে। আমরা একই সঙ্গে ১৯৭৩ সালের মানবতাবিরোধী আইনের মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। এখানে বিচার হবে, তদন্ত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!