একটি দল জাতীয় সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রেসিডেন্টের আদেশ ও গণভোটের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে তা মানা হচ্ছে না।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি বিস্মিত ও হতবাক—জুলাই সনদে স্বাক্ষর করা একটি দল এখন সেটা মানতে চায় না। পাঁচ কোটি মানুষের সম্মতি ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না তারা। সংবিধানে আছে—জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। এই সংকট বিএনপি তৈরি করছে, সমাধান তাদেরকেই করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, পুরো জুলাই সনদকে বাস্তবায়িত করে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। সাংবিধানিক পদগুলোয় নিয়োগের ব্যাপারে স্বচ্ছতা আনার সম্মতি বাতিল করতে চাচ্ছে। ৩৩ দলের ঐকমত্য হয়েছে ঐকমত্য কমিশনে। যে বিতর্ক সংসদে নিষ্পত্তি সম্ভব সেটা যদি রাজপথে ঠেলে দেয়া হয়, তাহলে সেখানেই নিষ্পত্তি হবে। আমাদের জন্য বিকল্প রাখছে না সরকার।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনরায় উপেক্ষা করায় আমরা সেই জনগণের কাছেই ফিরে যাবো। তাদের রায় বাস্তবায়ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। মন্ত্রীরা ফ্যাসিবাদ ও আলীগের ভাষায় বক্তব্য দিচ্ছেন।
তিনি সমালোচনা করেন যে, সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রথম সংসদে মূলতবী প্রস্তাব এনেছে সরকারী দল। বিরোধী দলের আলোচনার প্রস্তাব উপেক্ষা করে, নতুন প্রস্তাব আনলো তারা। জ্বালানি নিয়ে বিরোধী দলের আলোচনা প্রস্তাব খারিজ করে দেয়া হয়েছে। কোন সংকট নেই বলছে মন্ত্রী। তাহলে এতো লম্বা লাইন কেন?
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, উনারা নিজের ভাগ্য বদলানোর ধান্দায় আছেন, জনগণের না। সামান্য স্ট্যাটাসের কারণে প্রতিবন্ধী সন্তানকে ফেলে মাকে আটক করেছে ভোলায়। কর্নেল অলির নামে অপবাদ ছড়ানো হচ্ছে, রাজাকার বলে গালি দেয়া হচ্ছে। একজন সিনিয়র রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা হিসেবে তার সম্মান রক্ষা করার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!