ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনায় সংসদে আল্টিমেটাম দিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জামায়াত এমপি রফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (৭ এপ্রিল) পয়েন্ট অব অর্ডারে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাওদাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।
রফিকুল ইসলাম খান বলেন, সাওদা সুমি নামে এক নারীকে ‘উপরের নির্দেশে’ গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এই ‘উপরের নির্দেশ’ বলতে ঠিক কার নির্দেশ বোঝানো হয়েছে?
তিনি আরও বলেন, এই গ্রেপ্তার প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদী প্রবণতা লক্ষ্য করা যায়, অথচ বর্তমান সরকার গণতান্ত্রিক; মানুষ কি তাদের মতামত প্রকাশ করতে পারবে না?
পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে আল্টিমেটা দেওয়া বিধি অনুযায়ী সম্ভব নয়। প্রয়োজন হলে প্রস্তাব আকারে বিষয়টি আনা যেতে পারে। আমরা তবে বিরোধীদলীয় নেতার বক্তব্য আমলে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।
এর আগে, রোববার (৫ এপ্রিল) রাত ১১টায় বিবি সাওদাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় মানুষ এই গ্রেপ্তারকে অমানবিক বলে মনে করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!