২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়, প্রধানমন্ত্রী, তারেক রহমান, সরকার, বিএনপি, তারেক জিয়া, যশোর, খাল খনন, জিয়া খাল,
প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওই দিনে শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

এছাড়া সফরের সময়ে প্রধানমন্ত্রী কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করতে পারেন।

আরবিএ/আরটিএনএন