ডিএমপির লোগো
ডিএমপির লোগো   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একদিনেই ১,৬৯১টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন জোনে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১০৮টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগেও ১০৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩৯টি মামলা দায়ের করা হয়, যা দিনের মোট মামলার বড় অংশ।

এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৪টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২১৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৬৮টি মামলা করা হয়েছে।

অভিযান চলাকালে শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ট্রাফিক পুলিশ। আইন লঙ্ঘনের দায়ে ৩৯৭টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং আরও ১২৬টি গাড়ি রেকার (জব্দ করে সরিয়ে নেওয়া) করা হয়।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সচেতন মহলের মতে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।