মির্জার ফকরুল ইসলাম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল বিজয়ী হবে।   ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল বিজয়ী হবে।

তিনি এই বক্তব্য দেন রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর পর, যেখানে তারেক রহমানকে বহনকারী গাড়িবহরে তিনি আসেন। মঞ্চে উপস্থিত জনতা এবং নেতাকর্মীদের স্লোগানে পুরো ৩০০ ফিট এলাকা মুখরিত ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। বক্তব্যে ফখরুল আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে। তিনি যোগ করেন, কঠিন পথ অতিক্রমের পর ২০২৬ সালে নির্বাচনে বিজয়ও তারেক রহমানের নেতৃত্বে অর্জিত হবে।