আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে ৪টা ৩০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে।
আয়োজকেরা জানিয়েছেন, সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য বিভিন্ন গণমাধ্যমকে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এই সংবাদ সম্মেলনকে আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!