বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা নিয়ে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠকে অংশ নেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের। তবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ সেখানে উপস্থিত নেই।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!