গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন রাজনৈতিক সমঝোতার পথচলা এখনও বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
বিবৃতিতে বলা হয়, সমঝোতার বিষয়ে চুড়ান্ত কিছু বলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। নেতৃবৃন্দ আলোচনাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংশ্লিষ্ট দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে তা জানাবে।
এ সময় শেখ মারুফ সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!