নির্বাচন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শয়তানরা নির্বাচনকে ঘিরে শয়তানি করার চেষ্টা করলে বেঁধে রাখা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে ও হারের ভয়ে পেশী শক্তি ব্যবহার করে একদল শয়তান ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু রমজান মাসে আল্লাহ যেমন শয়তানকে বেঁধে রাখেন, আমরাও তেমনই মানুষ শয়তান, যারা দেশের পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের আমরা বেঁধে রাখবো।"এই সময়ে ছাত্র শিবিরের কর্মীরা স্লোগানে মুখরিত করে রাখেন।

প্রসঙ্গতঃ আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, জামায়াতে আমিরের নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে দেশব্যাপী ডা. শফিকুর রহমান তার যাত্রা শুরু করেন।