নির্বাচন
আহ্বায়ক কমিটি স্থগিত করছে বিএনপি।   ছবি: সংগৃহীত

শেরপুর জেলায় ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করছে বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে সোমবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।