দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
তিনি বলেন, ‘৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।’
শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এবং তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন। তবে তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদেরও সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়েছিল। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়। এবার অবশেষে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সফর করেছিলেন। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!