বিএনপির নারী কর্মী-সমর্থকেরা নিয়মিতভাবে জামায়াত-শিবিরের হামলা এবং হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নারীদের লক্ষ্য করে হুমকি, কটূক্তি ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ দেশের নারীদের নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। তাঁর দাবি, জামায়াত ও ছাত্র শিবির পরিকল্পিতভাবে বিএনপির নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং নিয়মিত হুমকি দিচ্ছে।
জামায়াতের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জামায়াতে ইসলামীতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তাঁদের দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না।
রুহুল কবির রিজভীর ভাষ্য, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। নারীদের রাজনৈতিক ও সামাজিক অধিকার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!