ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের বিষয়টি চূড়ান্ত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা তাঁর আপিল আবেদনও খারিজ হয়েছিল। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করেন। তবে আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ না করায় নির্বাচন করার আর কোনো সুযোগ রইল না।
আইনজীবীরা জানান, আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় নির্বাচনসংক্রান্ত বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনি লড়াই এখানেই শেষ হলো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!