সাভারের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরী এবার ধানের শীষের প্রচারণায় সক্রিয় হয়েছেন। সঙ্গে ছিলেন তার ভাই সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, রওশন আক্তার তার ভাইকে নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং ঢাকা-১৯ আসনের বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেলে নানা সমালোচনা তৈরি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে স্বামী কারাগারে রয়েছেন, সেখানে তিনি কীভাবে বিএনপির পক্ষে ভোট চাইতে পারেন। এছাড়া, আওয়ামী লীগের অনেকে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন।
এ বিষয়ে রওশন আক্তার চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!