রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান দলের নেতারা।
তারেক রহমানের সহমর্মিতার বার্তা নিয়ে ঘটনাস্থলে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
নেতারা জানান, বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্য সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক দল এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!