আজ ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি স্থানে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন।
তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে। ধারাবাহিকভাবে তিনি দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডের জনসভায় উপস্থিত হবেন। বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে ভাষণ দেওয়ার পর তিনি বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডের জনসভায় অংশ নেবেন। বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোড এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচার সমাপ্ত করবেন।
কেন্দ্রীয় নেতাদের এই ঝটিকা সফর তৃণমূল নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা তৈরি করছে এবং নির্বাচনের আমেজকে আরও জোরালো করে তুলছে। প্রতিটি জনসভাস্থলেই কঠোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক দল নিয়োগ করা হয়েছে যাতে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন না ঘটে।
তারেক রহমান এর আগে রবিবার ঢাকা মহানগর উত্তরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসমাবেশে অংশ নেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!